বুধবার, এপ্রিল ২৯, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে আরও একজনের শরিরে করোনা শনাক্ত

টাঙ্গাইলে আরও একজনের শরিরে করোনা শনাক্ত

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুরে করোনায় এ পর্যন্ত মোট ৮ জন আক্রান্ত হওয়ার পর এবার ১৫ বছর বয়সী এক কিশোর এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে শনিবার (০৯ মে) সকালে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম।

উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নুতন করে করোনা ভাইরাসে আক্রান্ত এই কিশোরের ভগ্নিপতি গত  ৫ মে করোনা ভাইরাসে আক্রান্ত হয়। এরপর তার পরিবারের ৯ সদস্যের সবার নমুনা সংগ্রহ করা হলে তাদের মধ্যে এই কিশোরের করোনা পজিটিভ আসে।

এনিয়ে উপজেলায় করোনায় ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৯ এ পৌছলো এবং এটিই জেলার অন্যান্য উপজেলা গুলোর তুলনায় সর্বোচ্চ সংখ্যক বলে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে নিশ্চিত হওয়া গেছে। উল্লেখ্য, এ পর্যন্ত টাঙ্গাইল জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪৭ জন।

এদিকে, মির্জাপুরে গত ০৫ই মে থেকে ক্রমাগতভাবে প্রায় প্রতিদিনই করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। ৪ দিনে আক্রান্ত হয়েছে ৬ জন। হঠাৎ করে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়লেও জীবন যাত্রা এখানে অনেকটাই স্বাভাবিক। সামাজিক দূরত্ব কিংবা স্বাস্থ্য বিধি মেনে চলার দৃশ্যও চোখে পড়ছে ইদানিং। রাস্তা ঘাট হাট বাজারগুলো প্রায় সময়ই লোকে লোকারণ্য থাকে। পরিবহন ব্যবস্থা বন্ধ থাকলেও মহাসড়ক এখন অটোরিক্সার রাজত্বে। মির্জাপুর বাইপাস এলাকায় দেখা মিলে ডজন ডজন অটোরিক্সার। এসব ব্যবহার করে ভেঙ্গে ভেঙ্গে করোনা আক্রান্ত এলাকাগুলো থেকে মির্জাপুরে আসছেন ও সাধারনের সাথে মিশে যাচ্ছেন অনেকেই।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম বলেন, নতুন করে করোনায় আক্রান্ত কিশোরের শারিরীক অবস্থা স্বাভাবিক থাকায় তাকে তাদের নিজ বাসায়ই কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক বলেন, মির্জাপুরে এভাবে প্রতিনিয়ত করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্য বিধি মেনে চলার ব্যাপারে প্রশাসন সামনে আরও কঠোর হবে বলে জানান তিনি। তবে দেশের অনেক কিছু স্বাভাবিক প্রক্রিয়ায় চলায় স্থানীয় পর্যায়ে করোনা নিয়ন্ত্রণের কাজটা একটু কঠিন হয়ে গেছে বলেও উল্লেখ করেন তিনি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular