বুধবার, এপ্রিল ২৯, ২০২৬
Homeদেশের খবরচট্টগ্রাম হাটহাজারীতে কৃষকের পাকা ধান কেটে দিল ছাত্রলীগ

চট্টগ্রাম হাটহাজারীতে কৃষকের পাকা ধান কেটে দিল ছাত্রলীগ

আবু শাহেদ, চট্টগ্রাম থেকে: “কৃষক বাঁচলে, বাঁচবে দেশ জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে” এই শ্লোগানকে সামনে রেখে কৃষকের পাকা ধান কেটে দিল হাটহাজারী উপজেলা ছাত্রলীগ।

বর্তমান বিশ্বের এক মহামারি আতংকের নাম করোনাভাইরাস। চিনের উহানে এর উৎপত্তি হলেও বিশ্বের প্রায় সকল দেশেই এর বিস্তার হয়ে গেছে এখন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় ১৪ হাজার জন,যার মধ্যে ২১৪ জন প্রান হারিয়েছেন । এরই মধ্যে বিশ্বের বেশিরভাগ দেশ লকডাউন করে রেখেছেন। বাংলাদেশ ও প্রায় লকডাউন।আর এই সময়ে দেশের ধানকাটার মৌসুম হওয়ায় ছাত্রলীগকে কৃ্ষকদের পাশে থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সারাদেশের ছাত্রলীগ নেতা-কর্মীরা ধান কাটতে মাঠে নেমে পড়েছেন।

শুক্রবার (৯এপ্রিল) চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগ এর সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এম এ সালামের অনুপ্রেরণায় ও বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশে ধান কেটে দেয় উপজেলা ছাত্রলীগ এর নেতৃবৃন্দরা।

হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের দক্ষিণ ফতেয়াবাদ গ্রামের অসহায় কৃষক শিমূল সেনের ১৮ শতক জমির পাকা ধান কেটে দেয়। এসময় উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা ছাত্রলীগের সহ- সভাপতি অরুন চৌধুরী। অারও উপস্থিত ছিলেন নয়ন নাথ, মোঃ জিহান,রাসেল দত্ত,মোঃ শহীদ, অভি দাশ, রাজন চক্রবত্তী, টিকলু দাশ, বিজয় নাথ, শুভ শীল প্রমূখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular