টাঙ্গাইলে নতুন ৪ জনের দেহে করোনা, মোট আক্রান্ত ৫৫

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের গত ১০ মে ২৫৭ টি নমুনা পরীক্ষা করে ৪ জনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।

এদের মধ্যে ৩ জন দেলদুয়ার উপজেলার দেউলী ইউনিয়নের দেউলী এলাকার বাসিন্দা এবং অপর একজন টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নের বাঘিল গ্রামের বাসিন্দা।

এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৫৫ জন।

আজ মঙ্গলবার (১২ মে) সকালে টাঙ্গাইল সিভিল সার্জন অফিস বিষয়টি নিশ্চিত করেছে।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর