নতুন দুইজন সহ জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৫ জনে।
টাঙ্গাইল সিভিল সার্জন অফিস সুত্রে নতুন আক্রান্ত দুইজন একজন জেলার ভুঞাপুর উপজেলার ফলদা এলাকার। অপরজন মধুপুর উপজেলার মাইজবাড়ী এলাকার।
সিভিল সার্জন অফিস আরও জানায়, গত ১৩ মে তারিখে প্রেরিত ১২৭ টি স্যাম্পল হতে টাঙ্গাইলে নতুন এই দুইজনের পজিটিভ ফলাফল আসলো।
জেলায় করোনায় সর্বমোট পজিটিভ ৭৫। মির্জাপুরে ১৪, ভূঞাপুরে ৮, সখীপুরে ৬, দেলদুয়ারে ১০, নাগরপুরে ৯, গোপালপুরে ৬, ধনবাড়ীতে ৫, সদরে ৪, কালিহাতীতে ৪, ঘাটাইলে ৪, মধুপুরে ৪ এবং বাসাইলে ১ জন করোনা পজিটিভ।
