নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইল জেনারেল হাসপাতালের নার্সসহ নতুন করে আরও ৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এর মধ্যে দেলদুয়ারে চারজন, কালিহাতিতে একজন, ধনবাড়ীতে একজন, মধুপুরে একজন, সখিপুরে একজন ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালের একজন নার্স রয়েছেন।
এ নিয়ে টাঙ্গাইল জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৮৪। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গেল ১৪ ও ১৫ মে দুইদিনের পাঠানো নমুনার ফলাফল প্রাপ্তিতে নয় জনের পজিটিভ এসেছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৮৪। বাকি রিপোর্ট খুব তাড়াতাড়ি পেয়ে যাবো।
টাঙ্গাইল থেকে এ পর্যন্ত ৩৫১০ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এছাড়াও হোমকোয়ারেন্টিনে রয়েছে ২১৪৮ জন।
