কালিহাতীতে এতিম ও কওমী মাদ্রাসার দুস্থ শিক্ষার্থীদের জন্য নগদ অর্থ বিতরণ

শুভ্র মজুমদার, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি:- প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ৪৫ টি কওমী মাদ্রাসার দুস্থ শিক্ষার্থী ও এতিমখানার এতিমদের জন্য ৬ লক্ষ ৬০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

সোমবার (১৮ মে) সকালে উপজেলা কনফারেন্স হল রুম থেকে উপজেলা প্রশাসনের মাধ্যমে ওই টাকা স্ব-স্ব মাদ্রাসা ও এতিমখানার প্রধানের নিকট বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাছান ইমাম খান সোহেল হাজারী।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনছার আলী বি.কম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কাজি আশরাফ হুমায়ূন বাঙ্গালসহ ৪৫ টি মাদ্রাসা ও এতিমখানার প্রধানগণ।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর