টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় রহিমা বেগম (৫৮) নামের এক নারী নিহত হয়েছেন। বুধবার (২০ মে) সকালে কালিহাতী-বড়চওনা সড়কের উপজেলার পাওনাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রহিমা বেগম উপজেলা সদরের হরিপুর গ্রামের মৃত গুতু সাধুর মেয়ে ও ঘাটাইল উপজেলার ধলাপাড়া গ্রামের খসরু মিয়ার স্ত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যাটারিচালিত একটি ইজিবাইক কালিহাতী-বড়চওনা সড়কের উপজেলার পাওনাটা এলাকায় পৌঁছালে বিপরীতদিক থেকে আসা একটি মাহিন্দ্র ট্রাক্টরকে সাইড দিতে যায়। এ সময় ইজিবাইকের পিছনে বসে থাকা নারী মাথা বের করলে গুরুতর আঘাত পান। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। সড়ক দূর্ঘটনা খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরা মরদেহটি নিয়ে যায়।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, সড়ক দূর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানতে পারবো।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর