টাঙ্গাইলে ঈদ কেনাকাটা করে বাড়ি ফেরা হলো না !

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের গোপালপুরে ঈদের কেনাকাটা করে বাড়ী ফেরার পথে ইজিবাইক উল্টে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত বন্যা (২৫) আলমনগর ইউনিয়নের বীরনলহারা গ্রামের বাবু মিয়ার স্ত্রী। শনিবার দুপুরে পৌরশহরের সূতী বলাটা ব্রীজ থেকে নামার সময় এ দূর্ঘটনা ঘটে।

আলমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নিহত বন্যা গোপালপুরে গিয়ে ঈদের কেনাকাটা করে বাড়ী ফেরার পথে ইজিবাইক উল্টে মারাত্বকভাবে আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাপস চন্দ্র সাহা তাকে মৃত ঘোষণা করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, নিহতের লাশ ময়না তদন্ত ছাড়াই নিজবাড়ীতে দাফনের ব্যবস্থা করা হয়েছে।

গোপালপুর থানার ওসি (তদন্ত) কাইয়ুম খান সিদ্দিকী জানান, এ বিষয়ে থানায় কেউ কোন তথ্য দেয়নি।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর