কঠোর লকডাউনে যাচ্ছে সমগ্র গাজীপুর। আগামী দুই-তিন দিনের মধ্যে ৫৭টি ওয়ার্ড লকডাউন করা হবে।
লকডাউনে নাগরিকদের যাবতীয় সেবা নিশ্চিত করতে প্রস্তুত রয়েছেন সিটি করপোরেশনের মেয়র অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম।
করোনাভাইরাসের ভয়াল সংক্রমণ ঠেকাতে সমগ্র গাজীপুরকে কঠোর লকডাউনের আওতায় আনতে বারবার বলে আসছিলেন মেয়র জাহাঙ্গীর।
অবশেষে সরকার তার দাবি যৌক্তিক মেনে নিয়ে লকডাউনের সিদ্ধান্ত নেয়। দেশের সবচেয়ে বড় এই সিটি করপোরেশনে অধিক ঘনত্বের কারণে লকডাউন কার্যকরে হিমশিম অবস্থা সৃষ্টির আশঙ্কা রয়েছে।
তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এরই মধ্যে নানামুখী উদ্যোগ নিয়েছেন মেয়র। উদ্ভূত পরিস্থিতিতে জনগণের শতভাগ সুবিধা নিশ্চিত করতে দফায় দফায় বৈঠক করেছেন তিনি।
