বুধবার, জুলাই ১, ২০২৬
Homeআন্তর্জাতিকপ্রবাসী ফেরত দিলেন গাড়িতে পাওয়া সোনার বিস্কুট!

প্রবাসী ফেরত দিলেন গাড়িতে পাওয়া সোনার বিস্কুট!

ডেস্ক রিপোর্ট ● সৌদি আরবের রিয়াদে গাড়িতে ফেলে যাওয়া সোনার বিস্কুট ফেরত দিয়েছেন এক প্রবাসী বাংলাদেশি। তার নাম মো. রায়হান। তিনি বগুড়া জে’লার শেরপুর উপজে’লার বাসিন্দা।

প্রায় ১ বছর পূর্বে তার গাড়িতে কামাল নামে এক প্রবাসী বাংলাদেশি সোনার বিস্কুটটি ফেলে যান। রায়হান সম্প্রতি তাকে খুঁজে পেয়ে তাকে বিস্কুটটি ফেরত দেন। স্বর্ণের এই বিস্কুটটির মূল্য ১৬০০০ রিয়াল। যা বাংলাদেশি টাকায় প্রায় ৪ লাখ টাকা।

রায়হান বলেন, যার জিনিস তাকে আমি ফেরত দিয়েছি। আমি ইচ্ছে করলে বিস্কুটটি তাকে ফেরত নাও দিতে পারতাম। কিন্তু আমি তা করিনি। সোনার বিস্কুটটি ফেরত দিতে পেরে আমি খুব খুশি।

সোনার বিস্কুটটি ফেরত পেয়ে কামাল খুশি হয়ে তাকে ৫০০ রিয়াল দিতে চাইলেও রায়হান তা নেননি। এদিকে সৌদি আরবে ক’রোনাভা’ইরাস অথবা এর উপসর্গ নিয়ে চারজন চিকিৎসকসহ ৩৭৫ বাংলাদেশির মৃ’ত্যু হয়েছে। বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।

একই সঙ্গে দেশটিতে আ’টকা পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে নিতে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান রাষ্ট্রদূত। ঢাকায় প্রাপ্ত রিয়াদের বাংলাদেশ দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের রিয়াদের বাংলাদেশ দূতাবাস, জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট এবং হজ মিশনের কর্মক’র্তাদের মধ্যে অনুষ্ঠিত এক অনলাইন সভায় রাষ্ট্রদূত এ তথ্য জানান।

রাষ্ট্রদূত মসীহ বলেন, ‘সৌদি আরবে ক’রোনাভা’ইরাসে আ’ক্রান্ত ও এর উপসর্গ নিয়ে এ পর্যন্ত ৩৭৫ জন বাংলাদেশি মা’রা গেছেন। তাঁদের মধ্যে চারজন চিকিৎসকও রয়েছেন, যাঁরা সৌদি আরবে কর্মরত ছিলেন।’

রাষ্ট্রদূত আরও বলেন, ‘আমরা প্রবাসীদের সব ধরনের সেবা নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছি। এ পর্যন্ত প্রায় ৩০ হাজার প্রবাসীকে খাদ্যসহায়তা প্রদান করেছি। তেলসমৃদ্ধ এ দেশে প্রায় ২১ লাখ প্রবাসী বাংলাদেশি রয়েছেন।’

সৌদি আরবের সব প্রান্তে অবস্থিত প্রবাসীদের জরুরি চিকিৎসা পরামর্শ দেওয়ার জন্য প্রায় ৬০ জন চিকিৎসক টেলিফোনে পরামর্শ দিচ্ছেন। আ’ক্রান্ত ব্যক্তিদের দূতাবাসের পক্ষ থেকে হাসপাতালে ভর্তি ও প্রয়োজনীয় ফলোআপ করা হচ্ছে।

দেশটিতে আ’টকা পড়া বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে নেওয়ার জন্য বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান রাষ্ট্রদূত। গোলাম মসীহ বলেন, ‘প্রবাসীদের কথা ভেবে আমরা এ সময়েও দূতাবাস থেকে পাসপোর্ট সেবা ও অন্যান্য সেবা প্রদান অব্যাহত রেখেছি।’

রাষ্ট্রদূত দেশটিতে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের জন্য বিনা মূল্যে ক’রোনাভা’ইরাসের চিকিৎসাসেবা নিশ্চিত করায় সৌদি বাদশাহকে আন্তরিক ধন্যবাদ জানান।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular