নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের নতুন করে সাংবাদিক, শিক্ষক ও শ্রমিক নেতাসহ ১৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই নিয়ে জেলায় ডাক্তার, পুলিশ, নার্সসহ সর্বমোট ৪৪১ করোনা ভাইরাসে আক্রান্ত হলো।
নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদরে একজন শিক্ষকসহ ২ জন, মির্জাপুরে একজন সাংবাদিক ও শ্রমিক নেতাসহ ১১ জন, কালিহাতীতে ১ জন ও মধুপুর উপজেলায় ২ জন।
টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামান সোমববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আক্রান্তদের মধ্যে ১৫২ জন সুস্থ্য হয়েছে। সর্বমোট ১০ জন মৃত্যুবরণ করেছেন। বাড়িতে ও আসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ২৫৭ জন। জেলায় মোট হোমকোয়ারেন্টাইনে রয়েছে ১৯৫২ জন। নমুনা পরীক্ষার রিপোর্ট পেন্ডিং রয়েছে ৭০৩টি।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. সদর উদ্দিন জানান, হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে সর্বমোট ২১ জন ভর্তি হয়। তাদের মধ্যে ১৬ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে ৪ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
