বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
Homeজাতীয়মৃত ৪১ জন সম্পর্কে যা জানানো হয়েছে

মৃত ৪১ জন সম্পর্কে যা জানানো হয়েছে

নিউজ টাঙ্গাইল ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে ৪১ জন মারা গেছেন। এ নিয়ে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজার ৮৮৮ জনে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৮৭৫টি নমুনা পরীক্ষায় আরও ৩ হাজার ৭৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল মোট ১ লাখ ৪৯ হাজার ২৫৮ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৪৮৪ জন। সব মিলে সুস্থ হয়েছেন ৬২ হাজার ১০২ জন।

আজ বুধবার (১ জুলাই) দুপুর আড়াইটায় করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এদিকে মৃত ৪১ জনের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, এদের মধ্যে ৩৮ জন পুরুষ ও ৩ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ৩১-৪০ বছরের মধ্যে ৪ জন, ৪১-৫০ বছরের মধ্যে ৫ জন, ৫১-৬০ বছরের মধ্যে ১২ জন, ৬১-৭০ বছরের মধ্যে ১১ জন, ৭১-৮০ বছরের মধ্যে ৭ জন, ৮১-৯০ বছরের মধ্যে ১ জন এবং ১০০ বছরের উপরে ১ জন মারা গেছেন।

মৃত ৪১ জনের মধ্যে হাসপাতালে মারা গেছেন ২৩ জন এবং বাড়িতে ১৮ জন। এলাকাভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ঢাকা বিভাগে ১৩ জন, চট্টগ্রাম বিভাগে ১৭ জন, খুলনা বিভাগে ৫ জন, বরিশাল বিভাগে ৩ জন, সিলেট বিভাগে ২ জন, এবং রংপুর বিভাগে ১ জন মৃত্যুবরণ করেছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular