নিউজ টাঙ্গাইল ডেস্ক: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইলের দেলদুয়ার থানা পুলিশ। রোববার রাতে মহাসড়কের নাটিয়াপাড়া এলাকায় পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার ডুবাইল উত্তরপাড়া গ্রামের সাত্তার মিয়ার ছেলে আলমগীর মিয়া এবং একই এলাকার আবুল কালামের ছেলে বাবু মিয়া।

দেলদুয়ার অফিসার ইনচার্জ এ কে সাইদুল হক ভূঁইয়া জানান, রোববার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাটিয়াপাড়া বাজার এলাকায় ডাকাতি করার প্রস্তুতি নেওয়ার জন্য একদল ডাকাত অবস্থান নেয়।

টহল পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল দৌড়ে পালানোর চেষ্টা কালে দুইজনকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

 

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর