সখীপুরে নিখোঁজ সবুজের অটোভ্যান উদ্ধার, গ্রেপ্তার আরও একজন

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে অটোভ্যান চালাতে গিয়ে নিখোঁজ হওয়া ১৪ বছর বয়সী কিশোর মো. সবুজের ঘটনায় মো. হাবিবুর রহমান (৩৫) নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। তবে নিখোঁজের ২৩ দিন পেরিয়ে গেলেও এখনো সন্ধান মেলেনি সবুজের।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে আধুনিক প্রযুক্তির সহায়তায় টাঙ্গাইলের বাসাইল উপজেলা থেকে হাবিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। পরে সন্ধ্যায় তাঁকে সঙ্গে নিয়ে সখীপুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় মামলার সঙ্গে সংশ্লিষ্ট আরও একজনকে গ্রেপ্তারের চেষ্টা করা হয়।

এর আগে গোপালপুরের কালিবাড়ী বাজার এলাকা থেকে সবুজের অটোভ্যান উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছিল। এরপরও সবুজের সন্ধান না মেলায় পরিবার ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।

সখীপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, অভিযান শেষে গ্রেপ্তার হাবিবুর রহমানকে এসআরবি-১৪-এর সদস্যরা পুলিশের কাছে হস্তান্তর করেন।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর