বৃহস্পতিবার, জুলাই ২, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাভুয়াপুরবঙ্গবন্ধু সেতু এলাকায় মৎস্য অভয়াশ্রম স্থাপনে মতবিনিময়

বঙ্গবন্ধু সেতু এলাকায় মৎস্য অভয়াশ্রম স্থাপনে মতবিনিময়

মো: নাসির উদ্দিন, ভূঞাপুর: টাঙ্গাইলের ভূঞাপুরে বঙ্গবন্ধু সেতু এলাকায় মৎস্য অভয়াশ্রম স্থাপন বিষয়ক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. নাসরীন পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ছোট মনির।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নুর মিনি, উপজেলা মৎস্য কর্মকর্তা ড. হাফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, অজুর্না ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী মোল্লা, সাংবাদিক শাহআলম প্রামানিক, আসাদুল ইসলাম বাবুল, মিজানুর রহমান, অভিজিৎ ঘোষ প্রমুখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular