শনিবার, মে ৯, ২০২৬
Homeআমাদের টাঙ্গাইলটাঙ্গাইলের বাউল আকাঈদ 

টাঙ্গাইলের বাউল আকাঈদ 

সাইফুল ইসলাম বারী: টাঙ্গাইল জেলার নাগরপুরের বাউল আকাঈদের রচিত ও সুরে দুঃখ ঘেরা জীবন শিরোনামে অডিও এলবাম দিয়ে যাত্রা শুরু করেন ২০০৫ সালে, এলবামটি প্রকাশ করেন বাংলাদের অন্যতম মিউজিক প্রযোজনা প্রতিষ্ঠান সুরঞ্জলী।

তাঁর ছোট বেলা থেকেই বাংলা লোকজ গানের প্রতি দুর্বলতা। তিনি সেই ক্লাস ফাইভে থাকাকালীন লালন, শাহ আবদুল করিম, বিজয় সরকার, হাছন রাজা, রাধা রমন দত্ত, উকিল মুন্সি, জালাল উদ্দিন খাঁ, আবদুর রহমান বয়াতির লোকজ গান শুনে শুনে লোকগানের প্রতি আকৃষ্ট হয়ে গান লেখালেখির জগতে পদার্পণ করেন।

লিপিবদ্ধ করা আছে প্রায় চার হাজার গান, তার মধ্যে এ পর্যন্ত প্রকাশিত গানের সংখ্যা প্রায় সাত শতক। তাঁর রচিত ও সুরে প্রকাশিত গানগুলোতে কন্ঠ দিয়েছেন দেশের প্রথম শ্রেণীর কন্ঠ শিল্পীরা। তিনি অল্প দিনে জনপ্রিয়তাও কুঁড়িয়েছেন ঢের। মূলত মাটির গান নিয়েই তার ধ্যান, জ্ঞান, সাধনা।

বাউল আকাইদের কয়েকটি জনপ্রিয় গান হলো: কলিজা কাটিয়া- রিংকু, আনন্দের বাজার- আশিক, নামের মালা-রাজিব শাহ, যে যাহারে চায়- গামছা পলাশ, জ্বালা দিওনা- ফজলুর রহমান বাবু, ভাবেতে মজিয়া- রাজু মন্ডল, দুই দিনের পিরিতি- কাজী শুভ, ভালোবাসা সর্বনাশা- রিংকু, প্রেমের সাক্ষী- সালেহ বিশ্বাস, সোনার ময়না- এফ এ সুমন ইত্যাদি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular