ঘুমহীন নিঃশব্দ রাত
—– এম সাইফুল ইসলাম শাফলু
ঘুমহীন নিঃশব্দ রাত
গভীর নিদ্রাচ্ছন্ন আঁধার রাত
বাইরে নগ্নবাতাসের ওড়াওড়ি
ভেতরে মলটহীন ডায়রীর পাতায়
স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণের ছড়াছড়ি
লেখা হয় কবিতা ।
কখনো জীবনের ঘটনা
কখনো গ্রাম বাঙলা
কখনো সমাজের নানাচিত্র
কখনো ধর্ষিতার আত্মনাদ
কখনো মৃত পশু খাওয়া শুকুনের নৃত্য
কাটে ঘুমহীন নিঃশব্দ রাত
জন্মনেয় নতুন নতুন কবিতা।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।