ধনবাড়ীতে করোনায় নতুন করে ১৩, মোট আক্রান্ত ১৩২ জন

ধনবাড়ী প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়ীতে করোনা পরিস্থিতি দিনদিন অবনতি হচ্ছে। এ নিয়ে আতংক বিরাজ করলেও অনেকে তা মানছেন না। মানছেন না কোন স্বাস্থ্যবিধিও।

বেড়েই যাচ্ছে আক্রান্তের সংখ্যা। সুশীল সমাজ মনে করছেন কোন স্বাস্থ্যবিধি না মানার কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। এখনও যদি তারা সতর্ক না হয় তাহলে এ উপজেলার পরিস্থিতি আরও ভয়াবহতার দিকে চলে যাবে। আজও নতুন করে এ উপজেলা ১৩ জন আক্রান্ত হয়েছে।

এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৩২ জন এবং ৩ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (০৭ সেপ্টেম্বর) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহানাজ সুলতানা তথ্যটি নিশ্চিত করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহানাজ সুলতানা জানান, কয়েকদিন আগে তাদের নমুনা সংগ্রহ করে টেস্টের জন্য পাঠানো হয়। আজ তাদের ফলাফল পজেটিভ আসে। তাদের উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে সকল ধরণের চিকিৎসা প্রদান করা হচ্ছে।

ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা বলেন, আক্রান্তদের চিকিৎসার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা স্বাস্থ্য বিভাগকে নির্দেশনা দেয়া হয়েছে এবং স্বাস্থ্য বিভাগ কাজ করে যাচ্ছেন।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর