শুক্রবার, মে ১, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাউৎসর্গ ব্লাড ফাউন্ডেশনের ৪র্থ বর্ষপূর্তি উদযাপন

উৎসর্গ ব্লাড ফাউন্ডেশনের ৪র্থ বর্ষপূর্তি উদযাপন


মোঃ নূর-নবী শেখ, বিশেষ প্রতিনিধি:
-“রক্ত দিন জীবন বাঁচান এবং নিজে বাঁচুন” এ স্লোগানকে সামনে রেখে সেচ্ছাসেবী রক্তদাতাদের সংগঠন উৎসর্গ ব্লাড ফাউন্ডেশনের ৪র্থ বর্ষপূর্তি উদযাপন করা হয়।

৬ সেপ্টেম্বর (রবিবার ) ৪র্থ বর্ষপূর্তি উদযাপনে ধনবাড়ী ভোজনবাড়ী রেস্টুরেন্ট কেক কেটে ও জন্মথেকে প্রতিবন্ধী মোছাঃ মাহফুজা খাতুন কে হুইল চেয়ার দিয়ে জন্মদিন পালন উদযাপন করা হয়।উল্লেখ মাহফুজার একমাত্র মেয়ে সুমাইয়া জন্মগত ভাবে শারীরিক প্রতিবন্ধ।

উক্ত বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসিয়া হাসান মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ ইকবাল হোসেন তালুকদার,আছিয়া হাসান আলী মহিলা কলেজের সহকারী অধ্যাপক কাজী কাফিয়া জামান ,
সংগঠনের উপদেষ্টা মোঃ নজরুল,উপ সহকারী মেডিকেল কর্মকর্তামোঃ রুকুনুজ্জামান।

এছাড়াও উপস্থিত ছিলেন উৎসর্গ ব্লাড ফাউন্ডেশনের সম্পাদক অসীম কুমার তালুকদার,উৎসর্গ ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি কাজী আওলাদুজ্জামান আদর, সংগঠনের এডমিন ও সেচ্ছাসেবীরা।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular