সোমবার, মে ২৫, ২০২৬
Homeজাতীয়ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরে তীব্র যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরে তীব্র যানজট

টাঙ্গাইল প্রতিনিধি: ঢাকা থেকে টাঙ্গাইল মহাসড়কটির মির্জাপুর উপজেলার গোড়াই এলাকায় ঢাকার দিকে প্রায় ১০ কিলোমিটার তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে মহাসড়কে এ যানজটের সৃষ্টি হয়। রাত থেকে শনিবার সকাল পর্যন্ত থেমে থেমে চলছে যানবাহন। এতে ভোগান্তিতে পড়েছে যাত্রী সাধারণ।
 জানা গেছে, মহাসড়ক ও গোড়াই-সখীপুর সড়কে ঢাকাগামী যানবাহন চলাচল বাড়তে থাকে দুপুরের পর থেকে। এছাড়া মহাসড়কের গোড়াই এলাকায় খানাখন্দ রয়েছে।
এ বিষয়ে, গোড়াই হাইওয়ে থানার ইনচার্জ মো. মনিরুজ্জামান  নিউজ টাঙ্গাইলকে জানান, মহাসড়কের গোড়াই নামক স্থানে খানাখন্দ রয়েছে। হাইওয়ে পুলিশ একাধিকবার ইট ফেলে ভরাট করেছে। যানবাহনের চালকরা ওই স্থানে এসে গতি কমিয়ে দেয়। যার ফলে যানজটের সৃষ্টি হয়।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular