সোমবার, মে ২৫, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাভূঞাপুর উপজেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন: নব-গঠিত কমিটির পরিচিত সভা

ভূঞাপুর উপজেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন: নব-গঠিত কমিটির পরিচিত সভা

ফরমান শেখ: টাঙ্গাইল জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন’র ভূঞাপুর উপজেলা শাখা’র নব-গঠিত কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় ভূঞাপুর উপজেলা শাখা’র সভাপতিত্বে পরিচিত সভায় প্রধান অতিথি ছিলেন- স্থানীয় সাংসদ ছোট মনির।

এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মাসুদুল হক মাসুদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- টাঙ্গহাইল জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. কুরবান আলী, সাধারণ সম্পাদক মো. সোবাহান মিঞা, ভূঞাপুর উপজেলা ভাইস চেয়াম্যান মনিরুল ইসলাম বাবু, টাঙ্গাইল জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সহ-সম্পাদক মো. জামাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি ও উপদেষ্টা মো. নুরুল ইসলাম তালুকদার মোহন, যুগ্ম সম্পাদক মো. মিনহাজ উদ্দিন, ভূঞাপুর উপজেলা ট্রাক মালিক সমিতির সম্পাদক খন্দকার সুরুজ আলম, পৌর কাউন্সিলর খন্দকার জাহিদ হাসান প্রমুখ।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular