Homeজাতীয়করোনায় জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা সাদেক বাচ্চুর মৃত্যু

করোনায় জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা সাদেক বাচ্চুর মৃত্যু

নিউজ টাঙ্গাইল ডেস্ক: ২০১৮ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা সাদেক বাচ্চু করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। সোমবার বেলা ১২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওই শিল্পী করোনার নমুনা পরীক্ষার রিপোর্টে ৮ সেপ্টেম্বর (মঙ্গলবার) পজিটিভ আসে। শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য চিত্রনায়ক জয় চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

বরেণ্য এই অভিনেতার শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায়  গত  শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে মহাখালীর ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এর আগে তিনি ৬ সেপ্টেম্বর থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন।

 

 

RELATED ARTICLES

Most Popular