টাঙ্গাইল ডিসি অফিসের গ্রাউন্ড ফ্লোরের সিড়ি কোঠায় অগ্নিকাণ্ড

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইল জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের গ্রাউন্ড ফ্লোরের একটি সিড়ি কোঠায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ের সিড়ি কোঠায় একটি বৈদ্যুতিক ডিস্টিবিউশন বোর্ডে আগুনের সূত্রপাত হয়। কিছু ওয়াস্ট মালামালে আগুন ছড়িয়ে পড়ে। এতে বৈদ্যুতিক ফিটিংস ও কিছু অকেজো মালামাল ক্ষতিগ্রস্ত হয়। বৈদ্যুতিক গোলযোগের কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর