নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে “Rain Music” এর ব্যানারে মোস্তফা কামাল খানের সুর ও কণ্ঠে “ চোখের কাজল” মিউজিক ভিডিও’র শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকের চারটায় জলসা সাংস্কৃতিক সংগঠন কার্যালয়ে কেক কাটার মধ্যদিয়ে এ ভিডিও’র উদ্বোধন করা হয়। পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ প্রধান অতিথি হিসেবে ইউটিউব চ্যানেল “Rain Music” এর ব্যানারে এলএক্স’র লেখা ও মোস্তফা কামাল খানের সুর ও কণ্ঠে “ চোখের কাজল” মিউজিক ভিডিও’র শুভ উদ্বোধন করেন।
এ সময় নিউজ টাঙ্গাইল’র সম্পাদক বিআরডিবি ভাইস চেয়ারম্যান এম সাইফুল ইসলাম শাফলু , জলসা সাংস্কৃতিক সংগঠন’র প্রতিষ্ঠাতা পরিচালক কণ্ঠশিল্পী এম এ হাসেম, রুবেল রহমান, মোস্তফা কামাল খান,জলসা টিভি’র পরিচালক হারুন আল মাহমুদ, প্রথমকন্ঠ’র সম্পাদক এসএম জাকির হোসেন, , মিসেস মোস্তফা কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।