শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাএমপি ছোট মনিরের করোনা মুক্তি কামনায় ভূঞাপুর প্রেসক্লাব’র দোয়া মাহফিল

এমপি ছোট মনিরের করোনা মুক্তি কামনায় ভূঞাপুর প্রেসক্লাব’র দোয়া মাহফিল

ফরমান শেখ: টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সাংসদ ছোট মনির এর করোনাভাইরাস মুক্তি কামনায় দোয়া মাহফিল করেছে ভূঞাপুর প্রেসক্লাব। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ২ টায় ভূঞাপুর প্রেসক্লার কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ্আলম প্রামাণিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল, সহ-সভাপতি আলীম আকন্দ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন- প্রবীণ সাংবাদিক বদিউজ্জামান খান, সাংবাদিক আখতার হোসেন খান, মো. আতোয়ার রহমান তালুকদার মিন্টু, শফিকুল ইসলাম শাহীন, কামাল হোসেন, ইব্রাহীম ভূইয়া, জুলিয়া পারভেজ, আল-আমিন শোভন, আব্দুল লতিফ তালুকদার, আ: রশিদ তালুকদার, মামুন সরকার,  ফরমান শেখ, কোরবান আলী তালুকদার, খায়রুল খন্দকার, আরিফুজ্জামান তপু, মুহাইমিনুল ইসলাম, আসাদুল ইসলাম, মো. আলমগীর হোসেন, ফুয়াদ হাসান রঞ্জু, খ: মাসুদ রানা, মাহমুদুল হাসান, মো. নাসির উদ্দিন প্রমুখ।

উল্লেখ্য, গত সোমবার (২১ সেপ্টেম্বর) তিনি করোনা পজেটিভ শনাক্ত হয়। বর্তমানে তিনি ঢাকা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular