বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
Homeজাতীয়টাঙ্গাইলে “বায়োফ্লক বিষয়ক” একদিনের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

টাঙ্গাইলে “বায়োফ্লক বিষয়ক” একদিনের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

মাসুদ রানা (টাঙ্গাইল):   ২০২০-২১ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় “বায়োফ্লক বিষয়ক” একদিনের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল সিনিয়র মৎস্য কার্যালয়ের বাস্তবায়নে সদর উপজেলা পরিষদে অফিসার্স ক্লাব মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়।

প্রশিক্ষন কর্মশালায় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম কিবরিয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী, সম্প্রসারণ কর্মকর্তা চয়ন সরকার প্রমুখ।

“বায়োফ্লক” প্রদ্ধতিতে মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষন কর্মসূচিতে টাঙ্গাইল সদও উপজেলার ২০জন প্রান্তিক চাষী অংশ গ্রহন করেন। এসময় বায়োফ্লক প্রদ্ধতিতে মৎস্য চাষে বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular