শুক্রবার, জুন ১২, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলএবার ঘাটাইল: সৎ বাবার বিরুদ্ধে কন্যাকে ধর্ষণের অভিযোগে মামলা

এবার ঘাটাইল: সৎ বাবার বিরুদ্ধে কন্যাকে ধর্ষণের অভিযোগে মামলা

ফরমান শেখ: টাঙ্গাইলের ঘাটাইলে ১৩ বছরের এক কিশোরী কন্যাকে ধর্ষণের অভিযোগে সৎ বাবার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে কিশোরীর মা। গত ৬ অক্টোবর রাতে উপজেলার দিগড় ইউনিয়ন এলাকায় এ ঘটনা ঘটে। পরে ৮ অক্টোবর এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে ঘাটাইল থানায় মামলা দায়ের করেছেন।

জানা যায়, ধর্ষণের শিকার মে‌য়ে‌টির মার সা‌থে তার বাবার দ্বিতীয় বি‌য়ে হয়। বিয়ের পর থে‌কে ঘরজামাই হিসেবে তার মা‌য়ের বা‌ড়ি‌তেই থা‌কে হবিবুর। সম্প্রতি বাড়িতে বন্যার পানি প্রবেশ করায় মেয়েকে নিয়ে স্বামীর সঙ্গে পাশের এক‌টি এলাকায় ঘর ভাড়া নিয়ে বসবাস ক‌রেন।

গত ৬ অক্টোবর রাতের খাবার শেষে মে‌য়ে‌ খা‌টে এবং তার বাবা মা মে‌ঝে‌তে ঘু‌মা‌তে যায়। রাত ১১টার দিকে খাটে গিয়ে মেয়েকে ভয় দেখিয়ে মুখ চেপে ধরে মে‌য়ে‌কে ধর্ষণ করেন হবিবুর। পরে মেয়ের কান্নার শব্দে ঘুম ভাঙলে স্বামী পালিয়ে যান। এরআ‌গে সৎ বাবা মাঝে মধ্যেই কুপ্রস্তাব দিত ছোট্ট মেয়েটিকে। বিষয়‌টি মা‌কেও জানা‌নো হ‌য়ে‌ছিল।

ধর্ষণের শিকার মে‌য়ে‌টি জানায়, মাঝে মাঝেই তার সৎ বাবা তাকে কুপ্রস্তাব দিত। ওই প্রস্তাবের বিষয়ে মাকে জানালে বিষয়টি দেখবে বলে জানায়।

মে‌য়ে‌টির মা জানান, মেয়ের অ‌ভি‌যোগ নিয়ে যখনই স্বামীর সঙ্গে কথা বলতে চেষ্টা করেছি, তখনই আমার ওপর অমানবিক নির্যাতন কর‌তো। মানুষের বাড়িতে কাজ করে মেয়ের লেখাপড়ার খরচ জোগাই। ওই লোকটা কোনো টাকা পয়সাও দিত না। ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ছাইফুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামি গ্রেপ্তারে অ‌ভিযান অব্যাহত আ‌ছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular