পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে টাঙ্গাইলে কর্মবিরতি

নিজস্ব প্রতিনিধিঃ পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে টাঙ্গাইলে জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারীরা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হয়েছে।

রোববার সকাল থেকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) এ কর্মসূচির আয়োজন করে। সকাল ৯ টা হতে বিকেল ৫ টা পর্যন্ত এ কর্মবিরতি চলবে আগামী ১৯ নভেম্বর পর্যন্ত। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির জেলা শাখার উপদেষ্টা মো. জয়নাল আবেদীন খান, সভাপতি মো. মজিবর রহমান, সাধারণ সম্পাদক মো. আ. মোতালিব সিদ্দিকী, সহসাংগঠনিক সম্পাদক কবির হোসনে, অর্থ সম্পাদক বাবলু মিয়া, ক্রীড়া সম্পাদক ইব্রাহীম, সদস্য মোস্তাফিজুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রী পদবি পরিবর্তন সংক্রান্ত সার সংক্ষেপ অনুমোদন দিলেও তা এখনও বাস্তবায়ন হয়নি।

বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির দাবির পরিপ্রেক্ষিতে জন প্রশাসন মন্ত্রণালয় কর্তৃক গঠিত স্থায়ী কমিটি সুপারিশ করার পর সেটিও বাস্তবায়ন হয়নি। তাই দ্রুত সময়ের মধ্যে তাদের দাবি বাস্তবায়নের জোর দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।

আগামী ২২ হতে ২৬ নভেম্বর ২৩ ও ৩০ নভেম্বর তাদের দাবি বাস্তবায়নের জন্য পূর্ণ দিবস কর্ম বিরতি পালন করবে। আগামী ৫ ডিসেম্বর আন্দোলনকারীরা ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করে পরবর্তী কর্মসূচি ঘোষনা করবেন।

 

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর