
দাড়ি রাখলে যে কোনও পুরুষকেই হ্যান্ডসাম লাগে। কেউ কেউ আবার ক্লিন শেভড লুক পছন্দ করেন। কে কেমন দাড়ি রাখছেন তা আভাস দেয় পুরুষদের ব্যক্তিত্বের।

ট্রিমড দাড়ি: মহিলারা এই ধরনের দাড়ি খুব পছন্দ করেন। যারা এ রকম দাড়ি রাখেন তারা ক্রীড়াপ্রেমী হন।

গোটি: যারা এই ধরনের দাড়ি রাখেন তারা নিজেদের লুক সম্পর্কে খুবই সচেতন। এরা ক্লাসি ও কর্পোরেট লুক পছন্দ করেন।

ফ্রেঞ্চ কাট দাড়ি: যারা এই ধরনের দাড়ি রাখেন তারা পরিণত মনস্কের মানুষ হন। পাশাপাশি তারা খুবই গোছানো চরিত্রের মানুষ হন। সব সময় টিপটপ থাকতে ভালবাসেন।

সরু গোঁফ: এই ধরনের মানুষরা খুবই ইন্টেরেস্টিং চরিত্রের মানুষ হন এবং অনেক সময়ই এদের বোঝা যায় না। সাধারণত এরা পরিণত মনস্কের হন।

ক্লিন লুক: এই ধরনের লুক আত্মবিশ্বাসের প্রমাণ দেয়। এই পুরুষরা মনে করেন তাদের মুখ এমনিতেই সুন্দর। দাড়ি দিয়ে ঢাকার প্রয়োজন নেই।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
