ভূঞাপুরে ইসলামী ব্যাংকের গোবিন্দাসী এজেন্ট শাখা উদ্বোধন

ফরমান শেখ, নিজস্ব প্রতিবেদক:
ইসলামী শরী’আহ্ভিত্তিক পরিচালিত গ্রাহকদের উন্নত ও আধুনিক এজেন্ট ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে বড় পরিসরে টাঙ্গাইলের ভূঞাপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ আউটলেট গোবিন্দাসীতে এজেন্ট উদ্বোধন করা হয়েছে।
ইসলামী ব্যাংক ময়মনসিংহ শাখা’র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অফ জোন বসির আহম্মদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য ও এজেন্ট শাখা উদ্বোধন করেন।
বৃহস্পতিবার বিকালে উপজেলার গোবিন্দাসী বাজারে হাসনা এন্টারপ্রাইজের উদ্যোগে এজেন্ট ব্যাংক শাখা’র কার্যক্রম উদ্ধোধন করা হয়।
এসময় গোবিন্দাসী এজেন্ট শাখা’র আউটলেট ইনচার্জ মো. মুহাইমিনুল ইসলামের পরিচালনায় এলেঙ্গা ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার এফএ ভিপি ও শাখা প্রধান মো. আব্দুর রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন- চাঁদপুর পুরান বাজার শাখা’র ব্যবস্থাপক (এজিএম) আবদুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর খন্দকার জাহিদ হাসান, গোবিন্দাসী ইউনিয়ন আ’লীগ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. ইকরাম উদ্দিন তারা মৃধা, গোবিন্দাসী ইউপি সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম আমিন প্রমুখ। এতে বিভিন্ন ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাগণ ও স্থানীয় গ্রাহকরা উপস্থিত ছিলেন।
এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর