নিজস্ব প্রতিনিধিঃ আসন্ন টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে ১১ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আনিছুর রহমান আনিছের বাড়ীতে রাতের আধারে সন্ত্রাসী বাহিনীর অগ্নি সংযোগ ও ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।

মঙ্গলবার (৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টায় শহরের বাগানবাড়ী এলাকায় কাউন্সিলর প্রার্থীর নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে আনিছুর রহমান আনিছ অভিযোগ করে বলেন, কাউন্সিলর পদে প্রার্থীতা ঘোষনা করার পর বর্তমান কাউন্সিলর মেহেদী হাসান আলীম ও সাবেক কাউন্সিলর সালাউদ্দিন হায়দার বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আমাকে নির্বাচন থেকে সরে যেতে বলেন। আমার জনপ্রিয়তা দেখে তারা আমার কর্মীদেরও নানাভাবে হুমকি ধামকি দিয়ে আসছে। নির্বাচন থেকে না সরায় গত ২৭ ডিসেম্বর রাতে মেহেদী হাসান আলীম ও সালাউদ্দিন হায়দারের সহযোগিরা রাতের আধারে আমার নির্বাচনী ক্যাম্পে অগ্নি সংযোগ ও ভাংচুর করে। এ বিষয়ে সদর থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। এ ছাড়াও নির্বাচন কর্মকর্তার নিকট মৌখিক অভিযোগ করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন তিনি।

মোল্লা তোফাজ্জল
টাঙ্গাইল
তারিখ-০৫/০১/২০২১ইং

 

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর