নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে বংকী স্টুডেন্টন্স এসোসিয়েনের উদ্যোগে অসহায় দুরস্থদের মাঝে কম্বল উপহার দেওয়া হয়েছে ।
শুক্রবার বিকেল ৪টায় উপজেলার প্রতিমা বংকী পূর্ব পাড়া এলাকার অসহায় দুরস্তদের মাঝে শতাধিক শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকলীগের সভাপতি ও হাতিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ রহিজ উদ্দিন।
বিতরণ অনুষ্ঠানে ক্লাবের সভাপতি মো. রুবেল শিকদার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বোয়ালী ডিগ্রী কলেজের অধ্যক্ষ সাঈদ আজাদ, পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, জহির রি-রোলিং মিলস্ লিমিটেডের সিইও হুমায়ুন কবির, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আ: মালেক মিয়া, বহেড়াতৈল ইউনিয়ন আ.লীগের সভাপতি মো. ওয়াদুদ হোসেন, পৌরসভার ৯নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক আনােয়ার হোসেন, বিশিষ্ট সংগীত শিল্পী জীবন খান, স্টীল মিলস্ এর ম্যানেজার মিনহাজ উদ্দিন, প্রবাসী সজীব মিয়া, উপজেলা ছাত্রনেতা সজিব আহমেদ প্রমুখ।
এ ছাড়াও অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষকমন্ডলী এবং ক্লাবের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
