শনিবার, জুন ১৩, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলের এলেঙ্গায় ছোট ভাইয়ের স্ত্রীর লাঠির আঘাতে ভাসুরের মৃত্যু 

টাঙ্গাইলের এলেঙ্গায় ছোট ভাইয়ের স্ত্রীর লাঠির আঘাতে ভাসুরের মৃত্যু 

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার স্বরূপপুর এলাকায় রোববার (১৭ জানুয়ারি) দুপুরে ছোট ভাইয়ের স্ত্রী মনি বেগমের লাঠির আঘাতে ভাসুর হাফেজ উদ্দিন(৬৫) নিহত হয়েছেন। নিহত হাফেজ উদ্দিন ওই এলাকার মৃত বাহাজ উদ্দিনের ছেলে।

এলেঙ্গা পৌরসভার প্যানেল মেয়র সুকুমার ঘোষ জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে হাফেজ উদ্দিনের সঙ্গে চাচাতো ভাই হুরমুজ আলীর পরিবারের বিরোধ চলছিল।

রোববার ওই জমি থেকে মাটি কাটা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে চাচাতো ছোট ভাই পরেশ মিয়ার স্ত্রী মনি বেগম লাঠি দিয়ে হাফেজের মাথায় আঘাত করেন।

আহত অবস্থায় দৌঁড়ে পালানোর সময় হাফেজ মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কালিহাতি থানার ওসি তদন্ত রাহেদুল ইসলাম জানান, ময়না তদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

হাফেজ উদ্দিনের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular