মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
Homeদেশের খবরঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক নিহত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক নিহত

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

শনিবার (২০ ফেব্রুয়ারি) সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতের নাম বিপুল ইসলাম (২০)। সে জয়পুরহাট জেলার মোতলাল থানার জামগড়া এলাকা আব্দুর রশিদের ছেলে। আহতের কিশোরের নাম নাননুর হোসেন (১৫)। সে নওগাঁ জেলার ধামুরহাট থানার পোড়ানগর এলাকার আব্দুর রাশেদের ছেলে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০টায় উপজেলার বাইপাস এলাকায় একটি মোটরসাইকেল ঢাকা থেকে টাঙ্গাইল গামী যাওয়ার পথে ঢাকাগামী একটি ট্রাক মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। খবর পেয়ে গোড়াই হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।

গোড়াই হাইওয়ে থানার ওসি মোজ্জাফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular