টাঙ্গাইলে রেল লাইনে ফাটল!

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ টাঙ্গালের কালিহাতীর মসিন্দা এলাকায় রেল লাইনে ফাটল দেখা দিয়েছে। এতে করে রোববার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৭ থেকে সাড়ে ৮ টা পর্যন্ত দেড় ঘন্টা ঐ লাইন দিয়ে ঢাকার সাথে উত্তর-পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ থাকে।

ক্ষতিগ্রস্ত রেললাইনের মেরামত কাজ চলমান থাকলেও ঐ স্থান দিয়ে ঘন্টায় সর্বোচ্চ ১০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচলের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। বর্তমানে ১০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করছে।

মসিন্দা রেলক্রসিংয়ের গেটম্যান রুবেল রানা জানায়, সকাল ৬ টায় ডিউটিতে আসার পর সে বিষয়টি দেখতে পায় এবং পরে তা কর্তৃপক্ষকে অবগত করেন।

টাঙ্গাইলের সহকারী স্টেশন মাস্টার মো. শাহীন মিয়া জানান, কালিহাতীর মসিন্দা এলাকায় রেল লাইনে ৬ ইঞ্চি ফাটল দেখা দিয়েছে। দুর্ঘটনা এড়ানোর লক্ষ্যে ঐ স্থান দিয়ে ১০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করছে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর