নিউজ টাঙ্গাইল ডেস্ক : সুনামগঞ্জের শাল্লায় হিন্দু সম্প্রদায়ের বসতবাড়ি ও ধর্মীয় প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট টাঙ্গাইল শাখার আয়োজনে শনিবার (২০ মার্চ) সকাল সাড়ে ১১টায় টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট টাঙ্গাইল শাখার সভাপতি বিপ্লব দত্ত পল্টন, যুব মহাজোটের সভাপতি পবিত্র সরকার, ছাত্র মহাজোটের সভাপতি শোভন সরকার প্রমুখ।
এ সময় বক্তারা এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সরকারের কাছে সংখ্যালঘু সু-রক্ষা আইন প্রণয়ন ও ঘটনার সঙ্গে সম্পৃক্তদরে দ্রæত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়ার হুমকি দেন তারা।
