শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলঘাটাইলে এক ইউপি সদস্যকে বন মামলায় কারাগারে

ঘাটাইলে এক ইউপি সদস্যকে বন মামলায় কারাগারে

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃটাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কামাল হোসেন (৪৫) নামে এক ইউপি সদস্যকে বন মামলায় কারাগারে প্রেরণ করেছে আদালত। সে উপজেলার দেওপাড়া ইউনিয়নের ৮ নং ওয়াডের সদস্য।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর ধলাপাড়া রেঞ্জের আওতাধীন দেওপাড়া বিটের বারইপাড়া মৌজায় সরকারি গেজেটভূক্ত বন বিভাগের জমি দখল করে উপজেলার দেওপাড়া ইউনিয়নের ৮নং ওয়াডের সদস্য কামাল হোসেন এবং বারইপাড়ার গ্রামের ওমর আলী (৫০) শিবেরপাড়া গ্রামের লাল মাহমুদ (৩৫) সহ ৫/৬ জন স্থাপনা নির্মাণ করতে যান।

এ সময় বন বিভাগের লোকজন বাধা দিলে তারা পালিয়ে যায়। উক্ত অপরাধের দায়ে দায়িত্ব প্রাপ্ত বিট কর্মকর্তা এস এম হাবিবুল্লাহ ১৯২৭ সনের বন আইনের (২০০০ সনের সংশোধিত) ২৬(১ক), ৬৩(গ) ধারায় গত ২০২০ সালেল ৩১ সেপ্টম্বর তাদের বিরুদ্ধে মামলা করেন। ভূমি জবর দখল সহ বন বিভাগের ৩ লাখ ৩০ হাজার টাকা ক্ষতি সাধণ করেছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করলে গত ২০২১ সালে ১১ মার্চ তারিখ পুলিশ ইউপি সদস্য কামাল হোসেনকে গ্রেফপ্তার করে আদালতে প্রেরণ করে। অপর আসামীরা পলাতক রয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular