শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাশাল্লার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ভূঞাপুরে মানববন্ধন

শাল্লার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ভূঞাপুরে মানববন্ধন

ফরমান শেখ, প্রতিবেদক: সম্প্রতি সুনামগঞ্জের শাল্লায় সংখ্যালঘু সম্প্রদায়দের ওপর হামলা, ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের সঙ্গে জড়িত ব্যক্তিদের কঠোর শাস্তির দাবিতে টাঙ্গাইলের ভূঞাপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (২৪ মার্চ) সকাল সাড়ে ১০টায় সুশাসনের জন্য নাগরিক (সুজন) ও উপজেলা সার্বজনীন পূজা উৎযাপন কমিটির আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) উপজেলা শাখা’র সভাপতি অধ্যাপক মির্জা মহীউদ্দিন আহমেদের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন- প্রেসক্লাব সভাপতি শাহ্ আলম প্রামাণিক, সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল, সাবেক সম্পাদক আখতার হোসেন খান, সুজনের সম্পাদক সন্তোষ কুমার দত্ত, মাদকের বিরুদ্ধে আমরা সংগঠনের সম্পাদক সিরাজুল ইসলাম কিসলু, দূর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক মিজানুর রহমান, সর্বজনীন পূজা উদযাপন কমিটির সম্পাদক অভিজিৎ ঘোষ প্রমূখ।

মানববন্ধন থেকে বক্তারা সুনামগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি ঘরে হামলা-ভাঙচুর ও লুটপাটের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানান। এসময় অনলাইন ভিত্তিক সংগঠন ‘ইবরাহীম খাঁ’র আলোকিত ভূঞাপুর ও প্রতিভা ছাত্র সংগঠন’সহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা অংশ নেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular