ঘাটাইলে নকল ঔষধ কারখানায় র‍্যাবের অভিযান

ঘাটাইল সংবাদদাতা: টাঙ্গাইলের ঘাটাইলে নকল ঔষধ তৈরির কারখানায় অভিযান চালিয়েছে র‍্যাবের ভ্রাম্যমান আদালত। আজ রবিবার (১৮ এপ্রিল) বিকালে বিটাস ফার্মাসিউটিকালস (আয়ুর্বেদিক) নামে নকল ঔষধ তৈরির কারখানায় পরিচালনা করেন র‌্যাব-১২। অভিযানের সময় নকল ঔষধ বাজেয়াপ্ত করে তা ধ্বংস করে দেয়া হয় এবং কোম্পানির মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়।

র‍্যাব-১২ সিপিসি-৩ ভারপ্রাপ্ত টাঙ্গাইল কোম্পানি কমান্ডার মোঃএরশাদুর রহমান জানান, তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, ঘাটাইল উপজেলা সদরের কাছে বীরঘাটাইল নামক স্থানে মোঃ জাহাঙ্গীর আলমের মালিকাধীন বিটাস ফার্মাসিউটিক্যালস (আয়ুর্বেদিক) রেজিস্ট্রেশনবিহীন ঔষধ (ট্যাবলেট) উৎপাদন করে আসছে।

সেই তথ্য মতে আজ রবিবার বিকাল ৪ টায় র‍্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। এ সময় ঔষধ আইন ১৯৪০ এর ২৭ ধারায় কোম্পানির মালিক মোঃ জাহাঙ্গীর হোসেনের কাছ থেকে নগদ এক লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। অনুমোদনহীন ঔষধ বাজেয়াপ্ত করে তা ধ্বংস করে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন ঘাটাইলের উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার সরকার।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর