শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলঘাটাইলে বয়লার বিস্ফোরণে শ্রমিক আহত

ঘাটাইলে বয়লার বিস্ফোরণে শ্রমিক আহত

ঘাটাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে  একটি অটো রাইসমিলের বয়লার বিস্ফোরণে একজন শ্রমিক  আহত হয়েছেন।
গতকাল শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার আঠারদানা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
আহত শ্রমিক মাসুদ(১৮) লালমনিরহাট জেলার লারমনিরহাট উপজেলার চরশিবেরকুটি গ্রামের সুমার  আলীর ছেলে।
এলাকাবাসী ও রাইচমিলের পরিচালক হাকীম উদ্দিন চৌধুরী জানান,শুক্রবার রাত ১১টার দিকে  বিকট শব্দে ছলিমুল্লা অটো রাইসমিলে বয়লার বিস্ফোরণ ঘটে। এ সময় সেখানে কর্মরত শ্রমিক মাসুদ আহত হন। আহত শ্রমিককে রাতেই কালিহাতি  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular