ঘাটাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে লোকেরপাড়া গ্রামে কূপের মধ্যে পড়ে যাওয়া একটি সাদা ধবধবে বিড়াল উদ্ধার করলো ফায়ার সার্ভিসের কর্মীরা।
শনিবার দুপুরে বিড়ালটি উদ্ধার করে দেয় ভূঞাপুর ফায়ার সার্ভিস স্টেশন।
জানা যায়, শনিবার দুপুরে উপজেলার লোকেরপাড়া গ্রামে কালামের বাড়িতে মুরগির বাচ্চা ধরতে গিয়ে ৩০/৩৫ ফুট গভীর কূপে পড়ে যায় সাদা ধবধবে একটি বিড়াল। বাড়ির মালিক ও আশেপাশের লোকজন ঘন্টা খানেক চেষ্টা করে বিড়ালটি উদ্ধার করতে না পেরে ভূঞাপুর ফায়ার স্টেশনে সংবাদ দেন।
সংবাদ পেয়ে ভূঞাপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর একাব্বর আলীর নেতৃতে একটি দল সেখানে যেয়ে বিড়ালটি উদ্ধার করতে সক্ষম হয়। ফায়ার সার্ভিসের গাড়ি দেখে এলাকায় চাঞ্চচল্যের সৃষ্টি হয় ও এলাকার লোকজন ভিড় করেন পরে জানতে পারে কুপে পড়ে যাওয়া বিড়াল উদ্ধার করতে ফায়ার সার্ভিস এসেছে। সাদা ধবধবে বিড়ালটি উদ্ধার করে ছেড়ে দেওয়া হয়। এতে এলাকাবাসী আনন্দে দিশাহারা এবং মানবতার পরিচয় দিয়ে প্রশংসায় ভাসছেন ভূঞাপুর ফায়ার সার্ভিস।
