Homeসখিপুরআমাদের সখীপুরনিউস্টার ও ইলেভেন স্টার ক্লাব’র উদ্যোগে  ঈদ সামগ্রী বিতরণ

নিউস্টার ও ইলেভেন স্টার ক্লাব’র উদ্যোগে  ঈদ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে নিউস্টার ও ইলেভেন স্টার ক্লাব’র উদ্যোগে  স্থানীয় শতাধিক  ‍দুস্থ অসহায়ের মাঝে  ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার সকালে যাদবপুর গ্রামের নাকশালা বাজারস্থ নিউস্টার ক্লাব কার্যালয়ে এ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় নিউজ টাঙ্গাইল’র সম্পাদক বিআরডিবি ভাইস চেয়ারম্যান এম সাইফুল ইসলাম শাফলু, স্থানীয় ইউপি সদস্য মো. সৈয়দ আলী, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বায়েজিদ সিকদার, নাকশালা জমির ‍উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সভাপতি হাতেম সিকদার, ইলেভেন স্টার ক্লাব’র সভাপতি আরিফ বিএসসি, নিউস্টার ক্লাব’র সভাপতি মো. সাইফুল ইসলাম তাহের, দলিল লেখক বাতেন সিকদার,নিউস্টার ক্লাব’র সাধারণ সম্পাদক মো.  রফিকুল ইসলাম, মঞ্জুরুল কাদের কাশেম, আইন উদ্দিন, সাজেদুর রহমানসহ ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

Most Popular