বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
Homeসখিপুরআমাদের সখীপুরসখীপুরে এমপি’র উন্নোয়নমূলক কাজের প্রশংসা করে গেইট ও বিলবোর্ড

সখীপুরে এমপি’র উন্নোয়নমূলক কাজের প্রশংসা করে গেইট ও বিলবোর্ড

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে এমপি’র উন্নোয়নমূলক কাজের প্রশংসা করে গেইট ও বিলবোর্ড দেওয়া হয়েছে। বাংলাদেশ শিক্ষক সমিতি সখীপুর উপজেলা শাখার সভাপতি, শহর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, গোহাইলবাড়ী আবদুল গনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম তার নিজস্ব উদ্যোগে সখীপুর পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক এবং সখীপুর ঢাকা সড়কে এসব গেইট ও বিলবোর্ড স্থাপন করেন।

এতে তিনি টাঙ্গাইল-০৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য ,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহেরকে বাসাইল সখীপুরের ৯টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে বিনাস্বার্থে এমপিওভূক্ত করে দেওয়ায় অভিনন্দন জানান। এ ছাড়াও গোহাইলবাড়ী আবদুল গণি উচ্চ বিদ্যালয়ে নতুন ভবন বরাদ্দ দেওয়ায় প্রধান শিক্ষক হিসেবে এমপি মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular