বুধবার, জুলাই ১৫, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাভূঞাপুরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 

ভূঞাপুরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 

ফরমান শেখ, নিজস্ব প্রতিবেদক | টাঙ্গাইলের ভূঞাপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ ১৭) এর উদ্বোধন করা হয়েছে। টাঙ্গাইল- ২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সাংসদ ছোট মনির ফুটবল খেলা উদ্বোধন করেন। শুক্রবার বিকাল সাড়ে ৪ টায় ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যাল মাঠে এই ফুটবল খেলা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী এ খেলায় গোবিন্দাসী ইউনিয়ন ও ফলদা ইউনিয়ন অংশ নেয়।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম এডভোকেট, নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান, পৌর মেয়র মাসুদুল হক, সাবেক ফুটবলার আলহাজ্ব এডভোকেট আব্দুল গফুর, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল ওহাব, ভূঞাপুর প্রেসক্লাব সভাপতি শাহ্আলম প্রামাণিক, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান তালুকদার বাবলু, সাইদুল ইসলাম তালুকদার দুদু, আইয়ুব আলী মোল্লা প্রমূখ।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular