শনিবার, মে ২, ২০২৬
Homeসখিপুরআমাদের সখীপুরসখীপুরে সংস্কারের এক সপ্তাহের মাথায় রাস্তা কর্তন। চলাচলে দূর্ভোগ

সখীপুরে সংস্কারের এক সপ্তাহের মাথায় রাস্তা কর্তন। চলাচলে দূর্ভোগ

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের সখীপুরে সংস্কারের এক সপ্তাহের মাথায় দীর্ঘদিনের পুরাতন রাস্তাটি কেটে   ফেলা হয়েছে। উপজেলার মাচিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই গ্রামেরই মুক্তার আলী  ও তার সহোদর ভাই আব্দুল মান্নান মিলে চলাচলের এ সড়কটি কেটে সরু করেন বলে  স্থানীয়রা অভিযোগ করেন।

শনিবার সরজমিনে গেলে স্থানীয়রা জানায়, উপজেলার মাচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় টু বেলতলী বাজার সড়ক থেকে খলিল মাস্টারের বাড়ি পর্যন্ত সড়কে দীর্ঘদিন ধরে কয়েকটি পরিবারের শতাধিক মানুষ  চলাচল করে আসছেন। চলাচলে অনুপযোগী হওয়ায় গত এক সাপ্তাহ আগে ওই সড়কটি ব্যক্তি উদ্যোগে সংস্কার করা হয়।  সংস্কারের এক সপ্তাহের মাথায়  ওই রাস্তা ঘেঁষা জমির মালিক মুক্তার আলী ও তার সহোদর ভাই আব্দুল মান্নান  ওই সড়কের  মা‌টি কোদাল দি‌য়ে কে‌টে ফে‌লে  পূণরায় চলাচলে অনুপযোগী করেন।

স্থানীয় জাহাঙ্গীর আলম বলেন এই সড়কটি চিকন ছিলো, চলাচলের খুব একটা উপযোগী ছিলো না তাই আমার নিজ অর্থায়নে সড়কটি প্রশস্ত ও সংস্কার করি।

ভুক্তভোগী স্কুলের সা‌বেক প্রধান শিক্ষক খ‌লিলুর রহমান ব‌লেন, জরু‌রি সেবার এম্বুলেন্সসহ কোন মাঝারি আকারের গাড়িও চলাচল করতে পারে না এই সড়কে। তাই সড়কটি সকলে মিলে  সংস্কার করেছিলেন। পূণরায় সড়কটি কেটে ফেলায় আমরা দুর্ভোগে পড়েছি।

এ ব্যাপারে অভিযুক্ত মুক্তার আলী জানায়, সড়ক ঘেঁষা আমার জমিতে সেচ দেয়ার একটি ড্রেন ছিলো। ওই ড্রেনটি মাটি দিয়ে ভরাট করায় আমি ও আমার ভাই মিলে সেই ড্রেনের মাটি সড়িয়ে ফেলে দিয়েছি। এতে কোন রাস্তা কাটা হয় নাই।

কালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম কামরুল হাসান বলেন, রাস্তা সকলের জন্যই কল্যাণকর। ওই রাস্তা কেটে ফেলা ঠিক হয়নি।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular