বুধবার, এপ্রিল ২২, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলটাঙ্গাইলে ঈদগাহ মাঠে ১৪৪ ধারা জারি

টাঙ্গাইলে ঈদগাহ মাঠে ১৪৪ ধারা জারি

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ অপ্রীতিকর ঘটনা এড়াতে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ভোজদত্ত ঈদগাহ মাঠে ঈদুল আজহার দিন (২১ জুলাই) ১৪৪ ধারা জারি করা হয়েছে।

মঙ্গলবার (২০ জুলাই) রাতে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন এ আদেশ জারি করেন।

রাত সোয়া ১০টায় ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফারজানা ইয়াসমিন নিশ্চিত করেছেন।

জারিকৃত পত্র থেকে জানা যায়, টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায় ভোজদত্ত গ্রাম ও কালিহাতী উপজেলার সীমান্তবর্তী বীরবাসিন্দা গ্রামের অবস্থান। এই দুই গ্রামের সীমানা সংলগ্ন ভোজদত্ত ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় নিয়ে উভয় গ্রামের লোকজনের মধ্যে আইন-শৃঙ্খলার অবনতির আশঙ্কা রয়েছে। দুই গ্রামের বিরোধের কারণে ২১ জুলাই ঈদুল আযহার দিন ভোর ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ফৌজদারী কার্যবিধি ১৪৪ ধারার আদেশ জারি করেন।

আদেশে ঈদগাহ মাঠের ৪০০ গজের মাধ্যে সব ধরনের সভা, সমাবেশ, শোভাযাত্রা, স্লোগান, লাঠিসোটা বহন, মাহক্রোফোন ব্যবহার, পিকেটিং, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular