টাঙ্গাইলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ টাঙ্গাইলের বাসাইলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত হয়েছে। বুধবার (২১ জুলাই) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার করাতি পাড়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হেলপার আজাহার আলী (৩২) নাটোরের আব্দুল মজিদ মিয়ার ছেলে।

এ ব্যাপারে টাঙ্গাইল ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার ইদ্রিস আলী জানান, ঢাকা থেকে আসা গরু ভর্তি একটি ট্রাক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ট্রাকটি উপজেলার করাতিপাড়া বাইপাস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই ওই হেলপারের মৃত্যু হয়। খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের একটি ইউনিট মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপতাল মর্গে প্রেরণ করেন।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর