মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সেবা দিচ্ছেন বিএনপি নেতা ফরহাদ ইকবাল

টাঙ্গাইলে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সেবা দিচ্ছেন বিএনপি নেতা ফরহাদ ইকবাল

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল জেলা বিএনপি পরিচালিত “জেলা বিএনপি কোভিড-১৯ হেল্প সেন্টার” থেকে জরুরী ভিত্তিতে হারুন মিয়ার অসুস্থ স্ত্রীর জন্য বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করে সেবা দিয়েছেন টাঙ্গাইল জেলা বিএনপি’র সম্পাদক ফরহাদ ইকবাল।

বুধবার দুপুরে (২৮ জুলাই) দুপুরে বিএনপি’র অস্থায়ী কার্যালয় থেকে হারুন মিয়ার অসুস্থ স্ত্রীর জন্য বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার দেয়া হয়। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এ হেল্প সেন্টার এর অস্থায়ী কার্যালয় খোলা হয়।

ফরহাদ ইকবাল বলেন, টাঙ্গাইল শহরের বাজিতপুর এলাকার হারুন মিয়ার স্ত্রী শ্বাস-কষ্টে ভুগছে তাতখনিক বিএনপি’র অস্থায়ী কার্যালয় হেল্প সেন্টার থেকে অক্সিজেন সিলিন্ডাস সরবরাহ করে হারুন মিয়ার হাতে তুলে দেই।

আমরা গত সোমবার (১২ জুলাই) হেল্প সেন্টারের উদ্বোধন করি। এর পর থেকে পর্যায়ক্রমে শ্বাস-কষ্ট রোগীদের অক্সিজেন সিলিন্ডাস সরবরাহ করে দিয়েছি। করোনা ভাইরাস আক্রান্ত অসহায় সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে থাকি আমরা। বিএনপির পক্ষ থেকে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, জেলা তাঁতী দলের আহ্বায়ক শাহ্ আলম মিয়া, বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হাদিউজ্জামান সোহেল প্রমুখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular