নিউজ টাঙ্গাইল ডেস্কঃ ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক ও হেলপার নিহত হ‌য়ে‌ছে। রোববার (৫ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ডুবাইল এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত ট্রাক চালক মমতাজ মিয়া (৩৫) দিনাজপুর সদরের চপরামপুর গ্রামের আকবর আলীর ছেলে। দুর্ঘটনায় নিহত ট্রাক চালকের সহকারীর পরিচয় পাওয়া যায়‌নি।

মহাসড়‌কের গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, ঢাকা থেকে ছেড়ে আসা টিন ভর্তি ট্রাক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। এসময় ট্রাকটি মহাসড়কের ডুবাইল এলাকায় পৌঁছালে সামনে থাকা এক‌টি ট্রাক ও মাইক্রোবাসকে স‌জো‌রে ধাক্কা দেয়।

প‌রে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপরে উল্টে যায়। এসময় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক মমতাজ মিয়া ও তার সহকারীর মৃত্যু হয়। প‌রে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

তি‌নি আরও জানান, চাল‌কের সহকারীর প‌রিচয় পাওয়া যায়‌নি। দুর্ঘটনায় কব‌লিত ট্রাক ও মাইক্রোবাস পু‌লি‌শের হেফাজ‌তে র‌য়ে‌ছে। আইনি প্রক্রিয়া শে‌ষে নিহত‌দের মর‌দেহ তা‌দের প‌রিবা‌রের কা‌ছে হস্তান্তর করা হ‌বে।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর