সখীপুরে দানবীর শেখ হায়েত আলী সরকারের ৪৩ তম মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে দানবীর শেখ হায়েত আলী সরকারের ৪৩ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।  সখীপুর থানা গঠনের অন্যতম সংগঠক, সখীপুরের সদর উপ-স্বাস্থ্য কেন্দ্রের একক জমিদাতা, সখীপুরের ঐতিহ্যবাহী অন্যতম বিদ্যাপিঠ সখীপুর পি.এম পাইলট মডেল গভঃ স্কুল এন্ড কলেজ এর – প্রতিষ্ঠাতা ও জমিদাতা ছিলেন “দানবীর শেখ হায়েত আলী সরকার” ।

বুধবার এ উপলক্ষে কবর জিয়ারত, পুষ্পার্ঘ অর্পণ, কোরআনখানি ও গণভোজের আয়োজন করা হয়। এর আগে কবর জিয়ারতে উপজেলা নির্বাহী অফিসার ও প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি চিত্রা শিকারি, পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, প্রতিষ্ঠানের অধ্যক্ষ কেবিএম খলিলুর রহমান, সাবেক প্রধান শিক্ষক আমজাদ হোসেন বিএস-সি, সাবেক শিক্ষক আব্দুল রাজ্জাক বিএসসি, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক, মরহুমের বড় ছেলে আবদুল বারেক মিয়া এবং ছোট ছেলে বীরমুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর